শিরোনাম :
 রাখে আল্লাহ মারে কে? ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে নিতে আগ্রহী অনেকে নোয়খালীতে সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের অগ্রগতি গুরুত্ব ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা    নোয়াালীতে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা, মাকে পিটিয়ে হত্যার চেষ্টা  ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য

 রাখে আল্লাহ মারে কে? ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে নিতে আগ্রহী অনেকে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
  • 80 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:

কথায় আছে রাখে আল্লাহ মাকে কে? ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে নিতে আগ্রহী অনেকে। নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশে পড়ে থাকা একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা শিশুটিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহেশগঞ্জ এলাকায় সমীরের বাড়ির গলির পেছনে ড্রেনের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মহেশগঞ্জ বাজার এলাকায় পথচারীরা নবজাতক কন্যাশিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নবজাতককে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নবজাতকের পরিচয় ও তার মা-বাবার সন্ধান বের করার চেষ্টা চলছে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান ও সমাজসেবা অফিসার নাসরুল্লাহ আল মাহমুদ বলেন, কন্যা শিশুটিকে নেয়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। আমরা সরকারি নিয়ম নীতি অনুযায়ী তদন্ত সাপেক্ষে যে কোন পরিবারের কাছে হস্তান্তর করবো।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....