
জাতীয় নিশান প্রতিবেদক:
শেখ হাসিনার পতন হয়েছে কিছু অতিউৎসাহী চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
তিনি আরও বলেন সাংবাদিকতার পেশা হলো মহান মানবিক পেশা এবং সমাজের দর্পণ। বস্তুনিষ্ট সংবাদ প্রচার করলে দেশ-জাতি সমাজ -গণতন্ত্র-স্বাধীনতা-সার্বভোমত্ব রাস্ট্রের উন্নতী হবে। আর অপসাংবাদিকতার কারণে সব কিছুর ক্ষতি হবে।
শনিবার বিকেলে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন।
নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহসভাপতি মোতাছিম বিল্লাহ সবুজের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যকরি সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, যুগ্ম সম্পাদক ইয়াকুব নবী ইমন, সদস্য আকবর হোসেন সোহাগসহ আরও অনেকে।