শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নারী ও শিশুকে বাস চাপার অপরাধে বাসের চালকসহ গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪
  • 1555 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক ঃ নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে বাসচাপায় শিশু ও বৃদ্ধা নারী নিহত হবার ঘটনায় ঘাতক বাসচালক ও তার দু’সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ ছাড়া ওই বাসটিও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মিজানুর রহমান (৩১), আবু তাহের (২৬) ও তারেক আহমদ (১৮)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে একই দিন সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে এবং অজ্ঞাত এক ভবঘুরে নারী (৬০)।

র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. গোলাম মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পরপরই গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-১ যৌথ অভিযান চালিয়ে চালকসহ তার দু’সহযোগীকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকতেন। তিনি মাঝে মধ্যে ভিক্ষা করতেন। শুক্রবার দুপুরের দিকে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখতেন। এ জন্য সন্ধ্যার দিকে নিহত শিশু জান্নাতুল তাকে রাস্তা পার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর কোল্ড স্টোরেজের সামনে তাদের বেপরোয়া গতির মাইজদীগামী সাগরিকা পরিবহনের একটি বাস চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....