শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

নোয়াখালীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট

  • আপডেট সময় : মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
  • 1270 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী সরকারি এস.এ কলেজ মাঠে চৌমুহনী সরকারি এস.এ কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জিএস ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট খেলায় টিম ‘এ’ বনাম টিম ‘বি’এর মধ্যে নির্ধারিত ১০ ওভারের খেলায় ৬৩ রান করে টিম “এ” বিজয়ী লাভ করে। এরমধ্যে ম্যান অফ দ্যা ম্যাচ প্রাপ্তদের ক্রেস্ট দেওয়া হয়। এই সময় সহ আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, চৌমুহনী পৌরসভা যুবদলের সদস্য সচিব জি.এস নিজাম, মোহাম্মদ ফজলু, মোহাম্মদ কিরন, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সুমন, খোরশেদ আলম, মোহাম্মদ জামাল, মোহাম্মদ মাসুদ, সদস্য মিয়া সুমন, চৌমুহনী পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সোলাইমান হোসেন বাপ্পি, টিম আয়োজক চৌমুহনী সরকারি সালেহ আহম্মেদ কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক টি.আই সুজন সহ আরো অনেকে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....