শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

জেদ্দার নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট সময় : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
  • 692 পাঠক

সৌদি আরবের জেদ্দা থেকে আনোয়ার হোসেন রাজু:
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর সাথে বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনটার সময় কনসাল জেনারেল এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এই সময় নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও পর্যটন শিল্পের সম্পর্কে সৌদি নাগরিকদের কাছে বেশি বেশি প্রচার করতে হবে, বাংলাদেশ গার্মেন্টস, ফুট, বেভারেজ, পাট জত পন্য, লেদার সামগ্রী ও ঔষধ শিল্পের সম্পর্কে প্রচারের মাধ্যমেই রপ্তানিযোগ্য পণ্যের বিপুল উৎসাহ যোগাতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় তিনি প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে মাধ্যমেই টাকা পাঠানো অনুরোধ জানিয়ে বলেন, আমার প্রধান লক্ষ্য প্রবাসীদের সেবা করা, তাদের সমস্যা সমাধান করা, যে কোন সময় যে কোন প্রয়োজনে প্রাবাসীরা আমার কাছে আসতে পারবেন, আমি তাদের সেবা দিতে প্রস্তুত।
‎উক্ত মতবিনিময় সভায় সৌদি আরবে প্রাবাসীদের নানান সমাস্যা বিশেষ করে সৌদি আরবের জেলে থাকা বাংলাদেশি প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া, ওয়েজ অনার্য কল্যাণ বোর্ডের মাধ্যমেই প্রাবাসীদের মরদেহ দেশে প্রেরণ ও কনসুলেট সেবা নিতে আসা প্রবাসীদের দ্রত সেবা নিশ্চিত করার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দরা।

এসময় উপস্তিত ছিলেন কাউন্সিলর, কনস্যুলার উইং এ, এস, এম, সায়েম, বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন, সভাপতি সোহেল রানা, সাধারন সম্পাদক হানিছ সরকার উজ্জল, সিনিয়র যূুগ্ন সম্পাাদক মোহাম্মদ ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক চৌধুরী, আনোয়ার হোসেন রাজু ,সৈয়দ আহম্মদ, এ, আর, নোমান, জামাল হোসেন স্বপন, সাহদাৎ হোসেন সুজন ও শামিম আহম্মেদ। ‎

এসময় মান্যবর কনসাল জেনারেল মনযোগ দিয়ে সাংবাদিক নেতৃবৃন্দদের কথা শোনেন এবং সমাস্যা গুলো তিনি বাস্তবায়নের আশ্বাস দেন, সৌহার্দ পূর্ণ সৌজন্য সাক্ষাৎ কালে তিনি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি তুলে ধরার আহবান জানান। ‎

পরিশেষে সৌদি আরব বাংলাদেশ রিপোর্টাস এসোসিয়েশন এর সাংবাদিকদের পক্ষ থেকে নবনিযুক্ত কনসাল জেনারেল মোোহাম্ম সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....