শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

আমেরিকায় সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি

  • আপডেট সময় : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
  • 694 পাঠক

জাতীয় নিশান ডেস্ক: আমেরিকায় বসবাসরত নোয়াখালীর সেনবাগ উপজেলার প্রবাসীদের সংগঠন সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি (ইউএসএ) ইনক-এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি স্থানীয় সময় নিউইয়র্কের সানকিম মেডো স্টেট পার্কে সংগঠনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি নির্বাচিত হন সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের গর্বিত কৃতি সন্তান এএসএম মাঈন উদ্দিন বাবলু। তিনি চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন। প্রবাসেও তিনি কমিউনিটির উন্নয়ন ও ঐক্যের জন্য কাজ করে আসছেন। সভায় বক্তারা বলেন, প্রবাসী সেনবাগবাসীদের কল্যাণে এই সংগঠন ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনটি আরও সুসংগঠিত হবে এবং প্রবাসীসহ দেশের মানুষের কল্যাণে কার্যক্রম জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন। এএসএম মাঈন উদ্দিন বাবলুকে সভাপতি নির্বাচিত করায় সেনবাগের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দ বিশ্বাস প্রকাশ করেন, তার নেতৃত্বে প্রবাসী সেনবাগবাসীর কল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

 

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....