শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

দাগনভূঞায় ভয়াবহ অগ্নিকান্ডে সবকিছু হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা

  • আপডেট সময় : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
  • 741 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: ফেনীর দাগনভূঞায় ভয়াবহ অগ্নিকান্ডে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন ব্যবসায়ীরা। ভয়াবহ আগুন তাদের সবকিছু কেড়ে নিয়ে তাদের পথে বসিয়ে দিয়েছে। তারা পরিবার-পরিজন নিয়ে নিধারুণ কষ্ট ভোগ করছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেছেন ব্যবসায়ীরা।

জানা যায়, গত শুক্রবার( ২ জানুয়ারি) ভোরে দাগনভূঞা পৌর শহরের কামার গলি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে উক্ত আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে ফেনী হতে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ও কোম্পানিগজ্ঞ নোয়াখালী হতে ২ টি সহ মোট পাঁচটি ইউনিটের দুই ঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে বাজারের ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকা বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পাটোয়ারী এন্টারপ্রাইজের মোক্তার হোসেন রাজু জানান,ভয়াবহ আগুনে তার দোকানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে প্রায় ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছি। তিনি এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন।

ফেনী ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শাহাদাত হোসেন জানান, আমরা ভোরে খবর হয়ে ঘটনাস্থলে পৌঁছে যাই। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ঐকান্তিক চেষ্টার ফলে দীর্ঘ দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরূপণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

দাগনভুঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়িক নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেছি। অগ্নিকান্ডের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী দাগনভূঞা ক্যাম্প, দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা কাজ করছেন । এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সহযোগিতা করা হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....