শিরোনাম :
কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি ও সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ চূড়ান্ত ডাক এলে বের হয়ে পড়বেন- ​ডা: শফিকুর রহমান এমপি জাল-জালিয়াতি মাধ্যমে নিয়োগ: নোয়াখালীতে ফ্যাসিষ্ট এর দোষর গ্রাম পুলিশ আবদুর রহিম এখনো বহাল তবিয়তে সৌদি আরবে গুলিতে নিহত কামরুল হোসেনের পরিবারকে দেখতে গেলেন আরএফবি’র ‍প্রেসিডেন্ট  বেগমগঞ্জে বিদ্যালয়ের অফিস কক্ষে আপত্তিকর ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখাস্ত নোয়াখালীতে রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত চরম নির্মমতার স্বাক্ষী নোয়াখালীর সৌদি প্রবাসীর পরিবার, একে একে দুই ভাইয়ের মৃত্যুতে বাকরুদ্ধ অসহায় বাসু মিয়ার মুখে হাসি ফোটালো মানবতার হাসি ফাউন্ডেশন সমাজসেবী জাহাঙ্গীর আলম জনির মায়ের ইন্তেকাল

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় আমির হোসেনকে ঘর করে দিলেন প্রবাসী

  • আপডেট সময় : বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • 441 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
সম্প্রতি বাংলা টিভি সহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় নোয়াখালীর অসহায় আমির হোসেনকে ঘর করে দিয়েছেন প্রবাসী রাজু আহমেদ। ঘর পেয়ে খুশি অসহায় আমির হোসেন। প্রবাসী নুর নবী রাজু আহমেদকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।

জানা গেছে, চাটখিল উপজেলার রামনারায়পুর ইউনিয়নের গোমাতলী গ্রামের দর্জি বাড়ী শারীরিক প্রতিবদ্ধী খাটো আমির হোসেন। দীর্ঘদিন বসবাস করছেন খুঁপড়ি ঘরে। কাটাচ্ছিলেন মানবেতর জীবন। সম্প্রতি বাংলা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার হলে তা নজরে আসে মানবিক হৃদয়ের মানুষ সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতম্বরপুর গ্রামের সৌদি আরব প্রবাসী নুর নবী রাজু আহমেদের। তিনি এই প্রতিবন্ধীকে একটি ঘর উপহার দেন। পাশাপাশি বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ, বাথরুম, বিদ্যুৎতের ব্যবস্থা, খাট, ফ্যানসহ আসবাবপত্রের ব্যবস্থা করেন। রাজু আহমেদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। ঘর ও অন্যান্য আসবাবপত্র পেয়ে খুশি প্রতিবন্ধী আমির হোসেন।
তিনি জানান, আমি কোন মতে খুঁপড়ি ঘরে দিন কাটাচ্ছি। খেয়ে না খেয়ে পড়ে আছি। আমি কখনো কল্পনা করিনি এমন একটি ঘরসহ অসবাবপত্র পাবো। রাজু ভাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন।
প্রবাসী নুর নবী রাজু আহমেদ মোবাইলে জানান, আমি বিষয়টি গণমাধ্যমে দেখে অবাক হয়েছি। তাই আমার প্রতিনিধির মাধ্যমে এই চাচাকে ঘরসহ অন্যান্য আসবাবপত্র দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করি। এটা আমি সামাজিক দায়বদ্ধতা থেকে করেছি। আগামিতেও আমার এমন সামাজিক ও মানবিক কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....