শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, নভেম্বর ৭, ২০২৬
  • 2 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের বৃত্তি পরীক্ষায় দুই উপজেলার অষ্টম শ্রেণির স্কুল ও মাদ্রাসার মোট ১ হাজার ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে চাটখিল কেন্দ্রে ৪৭৭ জন এবং সোনাইমুড়ী কেন্দ্রে ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন, ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা সিআইপি এবং উপদেষ্টা মাওলানা গোলাম মাওলা। এই সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলার পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজউদ্দৌলা ও চাটখিল উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রের হল সচিব প্রধান শিক্ষক ফারুক হোসেন, সহ-সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান সহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ । এই সময় প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা সিআইপি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা অত্যন্ত জরুরি। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে এগিয়ে যেতে সহযোগিতা করার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা চাই, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে এগিয়ে যাক এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখুক।”শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, মেধাবীদের উৎসাহ প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশায় ফাউন্ডেশনটির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....