শিরোনাম :
নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বেগমগঞ্জে ছায়দুল হক-রুহুল আমিন (কাতু মিয়া) স্মৃতি নাইট শট পিজ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ বেগমগঞ্জে প্রবাসী যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, খোলা আকাশের নিচে পরিবার সোনাইমুড়ীর ইউএনও এবং এসিল্যান্ড এর অপসারণ চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: -প্রতিমন্ত্রী ইশরাক নোয়াখালীতে ফের কিশোর গ্যাং এর হামলা, ভাঙচুর মহিলা সহ আহত ১০ , নিখোঁজ ১  নোয়াখালীতে পৃথক ঘটনায় কিশোর গ্যাং এর হামলায় ২ খুন, আতঙ্ক নোয়াখালীতে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহতের ঘটনায় এখনো মামলা হয়নি

বেগমগঞ্জে ছায়দুল হক-রুহুল আমিন (কাতু মিয়া) স্মৃতি নাইট শট পিজ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : রবিবার, জুন ৭, ২০২৬
  • 40 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
 নোয়াখালীর বেগমগঞ্জে ছায়দুল হক-রহুল আমিন (কাতু মিয়া) স্মৃতি নাইট শট পিজ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ড আলীপুরে জমকালো আয়োজনে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আলীপুর রয়েল এবং রানার্সআপ হয়েছে হাজীপুর বেঙ্গল ইলেভেন।
ফাইনাল খেলা উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক ও উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস। অত্যন্ত আনন্দঘন পরিবেশে খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী
অফিসার মোঃ কায়েসুর রহমান। বিশিষ্ট ক্রিড়ানুরাগী আলীপুরের কৃতি সন্তান, বেগমগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সল-এর পৃষ্ঠপোষকতায় ও সভাপতিত্বে এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতলের আরএমও ডাঃ সালেহ আহমেদ সোহেল, বিকাশ ডিলার তাহের কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নেজামুল ইসলাম রুবেল, ৩নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক সোহেব উল্যা খান, চৌমুহনী পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বান নজরুল ইসলাম প্রমুখ। পরে চ্যাম্পিয়ান দল নগদ ৩০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন টপি এবং রানার্সআপ দলকে নগদ ১৫ হাজার টাকা ও টপি প্রদান করা হয়। পরে টুর্নামেন্ট আয়োজক মোরশেদুল আমিন ফয়সল এর সৌজন্যে দর্শনার্থীদের মাঝে আকর্ষনীয় লটারী অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....