জাতীয় নিশান প্রতিবেদক:
”এখানেই তৈরি, এখানেই বিক্রি”— এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চৌমুহনীতে যাত্রা শুরু করলো টাটকা লাইভ বেকারি। গ্রাহকদের চোখের সামনে শতভাগ টাটকা ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের লক্ষ্য নিয়ে সম্প্রতি প্রতিষ্ঠানটির উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতি সভাপতি মোঃ হুমায়ুন কবির, বিশিষ্ট রাজনীতিবিদ জহির উদ্দিন হারুন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন সুমন, মামুনুর রশিদ, মাওলানা আব্দুল মান্নান ইসরাফিল, মাওলানা আব্দুল আজিজ, সজীব আকবার, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ গোফরান, মোঃ ফরহাদ এবং মোঃ ইউনুসসহ অনেকে উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষের প্রত্যয়: গুণগত মান ঠিক রেখে শতভাগ বিশুদ্ধ ও টাটকা খাবার পরিবেশনের মাধ্যমে চৌমুহনীতে সেরাদের সেরা হওয়াই আমাদের মূল লক্ষ্য।