শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

বেগমগঞ্জে ইয়াবাসহ তিনজন গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩
  • 2309 পাঠক

প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নেরদক্ষিণ অভিরামপুরে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও চোরাই মালামালসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্প্রতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ অভিরামপুর গ্রামের চিহ্নিত মাদককারবারী বাবরের ঘরে থানার এস.আই তানভীরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ১ হাজার পিস ইয়াবা ও স্প্রিড বোতল, জুস, সাবান, সয়াবিন তৈল সহ কয়েক বস্তা চোরাই মালামাল জব্দ করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- মাদক কারবারি বাবরে আত্মীয় দেলোয়ার হোসেন, আজাদ মিয়া, কুসুম আক্তার। অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ায় বাবরকে আটক করা সম্ভব হয়নি।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও চোরাই মালামাল সহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....