শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

  • আপডেট সময় : মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩
  • 848 পাঠক

সম্প্রতি জাতীয় দৈনিক দেশ রূপান্তর ও স্থানীয় দৈনিক নোয়াখালী সময় পত্রিকায় সুগন্ধা পূর্বাঞ্চল বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি পরিচয়ে হাজী আইয়ুব নবী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করেছেন নোয়াখালী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির (টিও নং-১৫৬/৫) নেতৃবৃন্দ।
এক প্রতিবাদ পত্রে সমিতির সভাপতি মো: মোস্তফা ইবকাল ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন জানান, সুগন্ধা পূর্বাঞ্চল বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি পরিচয়ে হাজী আইয়ুব নবী বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করেন। এতে করে আমাদের নোয়াখালী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা বিব্রত। মুলত তাঁর সাথে আমাদের সংগঠনের কোন সম্পৃক্ততা নেই। নোয়াখালী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নামে খন্দকার এনায়েত উল্যাহ, মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি গত ১৮-০৭-২০২২ইং তারিখে, বাসপমাস/৩৭ নং স্মারকে স্বাক্ষরের মাধ্যমে অনুমোদন দেন। যার কার্যলয়, চৌমুহনী মদন মোহন স্কুল মার্কেট, ফেনী রোড, চৌমুহনী, নোয়াখালী।
কথিত সুগন্ধা পূর্বাঞ্চল বাস ও মিনিবাস মালিক সমিতির নামে কোন সংগঠন নেই। এমতাবস্থায়, আমরা বিভিন্ন পত্রিকায় উক্ত বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ¬¬¬
ভবিষ্যতে কেউ এমন কর্মকান্ড ঘটালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হচ্ছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....