শিরোনাম :
নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নে নোয়াখালীতে মোটরযান চালনা প্রশিক্ষণ শুরু কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি ও সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ চূড়ান্ত ডাক এলে বের হয়ে পড়বেন- ​ডা: শফিকুর রহমান এমপি জাল-জালিয়াতি মাধ্যমে নিয়োগ: নোয়াখালীতে ফ্যাসিষ্ট এর দোষর গ্রাম পুলিশ আবদুর রহিম এখনো বহাল তবিয়তে সৌদি আরবে গুলিতে নিহত কামরুল হোসেনের পরিবারকে দেখতে গেলেন আরএফবি’র ‍প্রেসিডেন্ট

নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট সময় : বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • 30 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে জাতীয় দৈনিক ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার বিকালে নোয়াখালী জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‘টাইমস অব বাংলাদেশ’-এর নোয়াখালী জেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘টাইমস অব বাংলাদেশ’-এর উপদেষ্টা সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ,নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা,নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)মো. ফেয়ার আহমেদ ও ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হাসান।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে সততা ও সাহসিকতার সাথে কাজ করতে হবে। বর্তমান ডিজিটাল যুগে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সমাজ গঠনে ‘টাইমস অব বাংলাদেশ’ অগ্রণী ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবী সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, বৈশাখি টিভির জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এটিএন বাংলা জেলা প্রতিনিধি মানিক ভূইয়া, দৈনিক ডেইলি সানের প্রতিনিধি আকাশ মোহাম্মদ জসিম,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান,কালের কন্ঠ , আমার দেশের জেলা প্রতিনিধি আজাদ ভূইয়া,যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোতাসিম বিল্লাহ সবুজ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আলাউদ্দিন শিবলু, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি সুৃমন ভৌমিক, ৭১ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান , বাংলাএখন টিভির স্টাফ রিপোর্টার নাসিম শুভ, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি কামরুল কানন, ঢাকা স্ট্রিমের নোয়াখালী জেলা প্রতিনিধি জুয়েল রানা লিটন,আনন্দ বাজারের জেলা প্রতিনিধি দ্বীপ আজাদ,সিরাজ উদ্দিন, ফজলুল কাদের চৌধুরী প্রমুখ

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....