শিরোনাম :
 আগামী বর্ষার আগেই রাস্তা  সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সুবর্ণচরে নদী ভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন সুবর্ণচর  চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জব্দকৃত মালামাল স্পট নিলামে বিক্রি  সোনাইমুড়ীতে আইসিটি শিক্ষক ইংরেজি পরীক্ষার প্রধান পরীক্ষক! নোয়াখালীতে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১ চৌমুহনীতে প্রশিক্ষনার্থীকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নোয়াখালীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

নোয়াখালীতে পরিত্যক্ত খাল উদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • আপডেট সময় : শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
  • 1873 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক ঃ নোয়াখালীর প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের দীর্ঘদিন যাবত পরিত্যক্ত তুলাতলি খাল উদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে  উপজেলা প্রশাসন ও চৌমুহনী পৌরসভা। শনিবার সকালে বিডি ক্লিন এর সহযোগীতায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন।
এ সময় চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান, এসিল্যান্ড আসিফ আল জিনাত, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেন আজাদী, চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু, সমাজসেবী জাফর ইকবাল রুপকসহ অনেকে উপস্থিত ছিলেন।
বড় পোল থেকে কমফোর্ট হাসপাতাল পর্যন্ত ১২শ মিটার খাল পরিষ্কারে কাজ করছে বিডি ক্লিনের প্রায় তিনশ কর্মী। তাদের সহযোগিতায় আছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও পৌর পরিবহন।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন বলেন, খালটি উদ্ধার হলে পানির প্রবাহ বাড়বে, মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমবে এবং এ এলাকার জীব-বৈচিত্র সংরক্ষন হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....