শিরোনাম :
অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” এইচএসসির ফল প্রকাশ: “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” নোয়াখালীতে দ্বিতীয় সোনাইমুড়ীতে সাংবাদিকদের সাথে এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেনের মতবিনিময়  বেগমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান, গ্রেফতার ১   নোয়াখালীতে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ ২ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

​জাহাঙ্গীর হোসেন, ফেনী: মানুষের কল্যাণে ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মহতী উদ্যোগে ৪ নং রামনগর ইউনিয়নে অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে টিন ও টিউবওয়েল প্রদান এবং রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
​গত ০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, বিকাল ৪টায় দাগনভূঞার তুলতলী বাজারে এই মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং রামনগর ইউনিয়নের বাস্তবায়নে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নায়ন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরেরসাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক।
​৪ নং রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মোহাম্মদ আহছান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দিন।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, সাবেক উপজেলা প্যানেল মেয়র নজির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম মিয়াজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।
​মানবিক সহায়তা কর্মসূচির আওতায় যেসব সহায়তা প্রদান করা হয়:
​টিউবওয়েল: ১২টি পরিবার
​ঢেউটিন: ১৩ বান পরিবার
​স্যানিটারি সামগ্রী: ০৪টি পরিবার
​শিক্ষা সহায়তা: ১০টি
​বিবাহ সহায়তা: ০২টি
​অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এবং জনকল্যাণে নেওয়া এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক মনোভাব প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....