শিরোনাম :
বেগমগঞ্জে ‘নাগরিকতা’ কর্মসূচির নাগরিক দলের সদস্যদের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার চৌমুহনী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতির উদ্যোগে ইফতার  সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন চান ফৌজিয়া সাফদার সোহেলী  বেগমগঞ্জে সরকারী হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, ভাংচুর নিয়মিত অফিস না করেই বেতন তুলছেন ডাক্তার, রয়েছে নেশা করার অভিযোগ নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের ইফতার ও নতুন সদস্যদের বরণ কুতুবুুপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচীর উদ্বোধন জাতীয় পতাকা উত্তোলন না করা হয়নি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সর্বত্র ক্ষোভ

নোয়াখালীতে দুই গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
  • 1458 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীতে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে মরদেহ দুটি ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে, গতকাল শুক্রবার রাতে জেলার সুবর্ণচর উপজেলা থেকে ও শনিবার সকালে কোম্পানীগঞ্জে চরকাঁকড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো.সেলিমের মেয়েফাহিমা আক্তার পপি (২২) ও তাছলিমা আক্তার তন্নি (২৩)। তিনি কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আকবর হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়,সুবর্ণচর উপজেলায় স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের পাঠানো বার্তা ও ভিডিও নিয়ে অপবাদের জেরে আত্মহত্যা করেছেন নববধূ পপি। বিয়ের চারদিন পর গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সৈকত সরকারি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অপরদিকে, পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে চরকাঁকড়া ইউনিয়নের বাবার বাড়িতে শনিবার ভোর রাতের দিকে তন্নি নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.আবদুস সুলতান বলেন, স্বামীর ওপর অভিমান করে স্ত্রী গলায় ফাঁস দেয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....