
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালী সদর উপজেলা ভাটিরটেক গ্রামে প্রতিবেশী এক তরুণী তার পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যার ঘটনায় ইব্রাহিম নামে এক যুবককে হত্যা ও মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা । এই ঘটনায় ভয়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে যুবক ইব্রাহিম । তার বাবার নাম আব্দুর রহমান, মায়ের নাম হালিমা খাতুন। ওই তরুনী আরজু মনির বাবার নাম শফিক, মায়ের নাম কুলছুমা। তার আত্মহত্যার ঘটনাটি ঘটেছে গত ২-৫-২০২৩ তারিখে ।
এলাকাবাসী জানায়, এই আত্মহত্যা ঘটনায় তারা দায়ী করেন ইব্রাহিম খলিলকে। কিন্তু ইব্রাহিম খলিল এই ঘটনার সাথে জড়িত নয়। এটা তার রিুদ্ধে ষড়যন্ত্র। তরুণী আরজু মনির ফ্যামিলির হুমকি ও মিথ্যা মামলার ভয়ে ইব্রাহিম খলিল ও তার ফ্যামিলি সহ সকলে পলাতক রয়েছে। তারা এই মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং নিজেদের নিরাপত্তা দাবি করেন।