সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে  ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, মার্চ ২০, ২০২৬
  • 41 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর সেনবাগের মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীন, অসহায় ও দরিদ্র সাত শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক , সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ এর সভাপতিত্বে ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহবায়ক ইমরান হোসেন  ভূঁইয়া ও সদস্য সচিব মোঃ মাহমুদুর রহমান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী- ২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসন থেকে টানা ৬ বারের নির্বাচিত এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা,সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম সিটি কলেজেরে অধ্যাপক হুমায়ুন কবির
এ সভায় আরো উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্যা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন বাবলু, টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন এ.বি.এম. সাহাদাত হেসেন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন ,অজুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন খান সাধন, সেক্রেটারী মোঃ হারুনুর রশিদ হারুন,ছিলোনিয়া ইউনয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল মোতালেব দুলাল, মুফতী আবদুল মাজেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....