বেগমগঞ্জে খালে পাওয়া লাশের পরিচয় নিয়ে ধুম্রজাল

  • আপডেট সময় : সোমবার, মার্চ ৯, ২০২৬
  • 151 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর ৫নং ওয়ার্ডের খাল থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী গলাকাটা লাশের(৪৫) পরিচয় নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা লাশটি নোয়াখালী সদর উপজেলার ১ নং চর মটুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় অটোরিকশা চালক হোসেন আহমেদ হেঞ্জুর বলে দাবি করলেও পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করেনি। এদিকে এঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে খাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন গণিপুর খালে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। দীর্ঘ সময় ধরে বস্তাটি একই স্থানে পড়ে থাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, ভেতরে এক যুবকের গলাকাটা লাশ রয়েছে। নিহত যুবকের হাত-পা প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশটি বস্তায় ভরে খালে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।
এদিকে লাশ উদ্ধারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। নোয়াখালী সদর উপজেলার বাসিন্ধা এডভোকেট নজরুল ইসলাম সুমন জানান, হতভাগ্য যুবক হচ্ছে তার এলাকার ১ নং চর মটুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। তার হোসেন আহমেদ হেঞ্জু। পেশায় অটোরিকশা চালক। তিনি দীর্ঘ দিন চৌমুহনী কলেজ রোড বাসায় থাকেন। গত কয়েকদিন তিনি অটোরিকশা সহ নিখোঁজ ছিলেন। কেউ তাকে অপহরণ করে হত্যা করে লাশ খালে দিয়েছে বলে ধারণ করছেন তিনি।
তবে সন্ধা সাড়ে ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেনি।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান বলেন,, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ২-৩ দিন আগে অজ্ঞাত দূবৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে, তার নাম ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি, কেউ এখনো আমাদের সাথে যোগাযোগ করেনি। নাম পরিচয় পেলে আমরা আপনাদের জানানো। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও জানান ওসি শামসুজ্জামান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....