শিরোনাম :
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” এইচএসসির ফল প্রকাশ: “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” নোয়াখালীতে দ্বিতীয় সোনাইমুড়ীতে সাংবাদিকদের সাথে এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেনের মতবিনিময়

সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচীর উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
  • 669 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন দিঘিরযান থেকে বজরা হাইওয়ে রাস্তা পর্যন্ত শেখ শবির খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নাটেশ্বর ইউনিয়নের দিঘিরজান বাজারে এই খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু। এ সময় বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গণি চৌধুরী মান্না, সদস্য আহসান উল্লাহ, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রুস্তম আলী, বজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমানসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই খাল খনন হলে এই অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বর্ষা মৌসুমে স্থানীয়রা জলাবদ্ধতা ও বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....