শিরোনাম :
নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নে নোয়াখালীতে মোটরযান চালনা প্রশিক্ষণ শুরু কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি ও সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ চূড়ান্ত ডাক এলে বের হয়ে পড়বেন- ​ডা: শফিকুর রহমান এমপি জাল-জালিয়াতি মাধ্যমে নিয়োগ: নোয়াখালীতে ফ্যাসিষ্ট এর দোষর গ্রাম পুলিশ আবদুর রহিম এখনো বহাল তবিয়তে সৌদি আরবে গুলিতে নিহত কামরুল হোসেনের পরিবারকে দেখতে গেলেন আরএফবি’র ‍প্রেসিডেন্ট  বেগমগঞ্জে বিদ্যালয়ের অফিস কক্ষে আপত্তিকর ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখাস্ত নোয়াখালীতে রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত

বিশ্বকাপ উম্মাদনায় নোয়াখালীতে তৈরী হলো বাজেন্টিনা সেতু

  • আপডেট সময় : মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • 329 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের একটি সেতুকে ব্রাজিলের জাতীয় পতাকার আদলে সবুজ, হলুদ, নীল, সাদা এবং আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নীল-সাদা রঙে সাজিয়ে তুলেছেন ভক্তরা। ব্যতিক্রমী এই উদ্যোগ দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সরেজমিনে দেখা যায়, সেতুর এক পাশ রাঙ্গানো হয়েছে ব্রাজিলের পতাকা দিয়ে ও উড়ানো হয়েছেব্রাজিলের পতাকা। অপর পাশ রাঙ্গানো হয়েছে আর্জেন্টিনার পাতাকা দিয়ে এবং উড়ানো হয়েছেআর্জেন্টিনার পাতা। একই সঙ্গে ব্রাজিল আর্জেন্টিনার পতাকার উপরে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। এবারের বিশ্বকাপে ফেভারিট দুটি দেশের পতাকা দিয়ে সেতুটিরাঙ্গানোয় অন্য রকম এক দৃশ্য শোভা পাচ্ছে সেখানে, সেই সাথে সেতুটি এখন বিশ্বকাপ উন্মাদনার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে। যার ফলে স্থানীয়রা এখন সেতুটির নাম দিয়েছে ব্রাজেন্টিনা।অর্থাৎ দুই দলেরই ভক্ত সমর্থকরা একত্রিত হয়ে যৌথ ভাবেই সেতুটি রাঙ্গীয়েছে। ছিলোনা কোনবেদাভেদ। স্থানীয়রা জানায়, সকাল থেকে সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মানুষ সেতুটি দেখতে আসছেন। অনেকে স্মৃতি ধরে রাখতে তুলছেন ছবি, সেল্ফি তুলছেন, ভিডিও করে ফেসবুকে ছাড়ছেন। আবার অনেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে উপভোগ করছেন এই ব্যতিক্রমী সাজে সজ্জিত সেতুটির অপরূপ সৌন্দর্য।
উদ্যোক্তরা জানান, আমাদের এলাকায় ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনারও  অন্যান্য দলের সমর্থকরাও রয়েছেন। তবে খেলা নিয়ে কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই মিলেমিশেই খেলা উপভোগ করি। এমন কাজ আমাদের সমাজের সেতুবন্ধনকে আরো মজবুত করবে বলে আমাদের বিশ্বাস।
লক্ষীনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি উদ্দিন জানান, আসলে সেতুটি ২০২৬ সালের  বিশ্বকাপ ফুটবলেরজন্য একটি অন্যন্য নজির হয়ে থাকবে। স্কুলে আসতে যেতে সেতুটি দেখে খুবই ভালো লাগে। দুইদলের ভক্ত সমর্থকরা একত্রিত হয়ে সেতুটি দুটি দেশের পতাকা ও আমাদের বাংলাদেশের দিয়েসুন্দর করে সাজিয়েছে, যা সত্যি অসাধারাণ। এর মাধ্যমে আমদের মধ্যে ভাতৃত্বের বন্ধন সুচিত হবে বলে আমি মনে করি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....