শিরোনাম :
  নোয়াখালীতে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ ২ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ নোয়াখালীতে রোটারি ক্লাবের উদ্যোগে বিশ্ব পোলিও দিবস পালন নোয়াখালীতে এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত অপরাধীদের স্বর্গরাজ্য চৌমুহনী, সর্বত্র আতঙ্ক বাটইয়া চেয়ারম্যান প্রার্থী নূর উল্যাহ সাহাব উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক পথচলা  রাখে আল্লাহ মারে কে? ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে নিতে আগ্রহী অনেকে নোয়খালীতে সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের অগ্রগতি গুরুত্ব ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা    নোয়াালীতে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা, মাকে পিটিয়ে হত্যার চেষ্টা 

  নোয়াখালীতে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ ২

  • আপডেট সময় : রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
জাতীয় নিশান প্রতিবেদক:
 নোয়াখালীতে পৃথক ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হয়েছে। জেলার সোনাইমুড়ী ও বেগমগঞ্জে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ। এ সময়  কালো পোশাক ও হেলমেট পরে এসে কয়েকজন যুবক তাকে  লক্ষ্য করে গুলি করে। এতে তার বাম পা ও রানে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তিনি নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ জামাল উদ্দিন একই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে।
জামাল উদ্দিন একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পোস্টারিং করেন। বর্তমানে তার একাধিক ছেলে প্রবাসে রয়েছেন।
সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বৃদ্ধ একটি দোকানে বসে ছিলেন। ওই সময় দুজন ব্যক্তি হঠাৎ এসে তাকে লক্ষ্য করে গুলি করে। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
এদিকে মামলায় জামিন পেয়ে বেরিয়ে এসেই এলাকাবাসীর উপর হামলা করতে গিয়ে নিজেদের গুলিতে আহত হয়েছে কিশোর গ্যাং লিডার কামরুল হাসান (২৪) নামে এক তরুণ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধায় উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের ওক্কাছ পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কামরুল হাসান ওই বাড়ির মো. ইউছুফের ছেলে।
স্থানীয়রা জানায়, হাসানের নেতৃত্বে ওই এলাকায় দীর্ঘদিন থেকে একদল কিশোর গ্যাং চুরি, ডাকাতি, ছিনতাই, চাদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে আসছে। এ সব ঘটনায় হাসানসহ তার বাহিনীর একাধিক সদস্যদের বিরুদ্ধে থানায় ও আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি তারা জামিনে বেরিয়ে  এসে এলাকার মানুষকে হুমকি দিতে থাকে। শনিবার সন্ধায় হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্বে তাদের হামলায় আহত মামলার বাদি নুর আলমকে গুলি করতে উদ্ধত হয়। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া করলে তারা মোটর সাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাদের হাতে থাকা অস্ত্রের গুলিতেই হাসান আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেলটি উদ্ধার করে। প্রথমে তারা ঘটনাটি নিজেদের উপর হামলা হয়েছে বলে চালিয়ে দেয়। পরে পুলিশের তদন্তে প্রকৃক ঘটনা বেরিয়ে আছে।  এঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এসব কিশোর গ্যাং এর সদস্যদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। তাদের নামে আছে হত্যাসহ একাধিক মামলা। তাদের কাছে জিম্মি এলাকাবাসী প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাতে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ থেকে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহৃ রয়েছে। চিকিৎসা চলছে। তবে তারা আশঙ্কামুক্ত।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....