শিরোনাম :
নোয়াখালীতে পেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত অপরাধীদের স্বর্গরাজ্য চৌমুহনী, সর্বত্র আতঙ্ক বাটইয়া চেয়ারম্যান প্রার্থী নূর উল্যাহ সাহাব উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক পথচলা  রাখে আল্লাহ মারে কে? ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে নিতে আগ্রহী অনেকে নোয়খালীতে সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের অগ্রগতি গুরুত্ব ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা    নোয়াালীতে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা, মাকে পিটিয়ে হত্যার চেষ্টা  ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি

নোয়াখালীতে পেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, অক্টোবর ২১, ২০২৬
জাতীয় নিশান প্রতিবেদক: 
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুজায়েতপুরে এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনু্ষ্ঠিত হয়েছে। এপেক্স কেয়ার হাসপাতাল ও ইয়ং মডেল টাইগার ক্লাবের সার্বিক সহযোগিতায় সকাল থেকে দুুপুর পর্যন্ত ১৫ জন ডাক্তার সহস্রাধিক প্রান্তিক মানুষকে চিকিৎসা সেবা দেন। ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মঞ্জুরুল হাসান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  এপেক্স বাংলাদেশ এর জেলা-০৮ এর গভর্নর এপেক্সিয়ান ইয়াসিন সুমন। এ সময় মেডিকেল ক্যাম্পের  আহবায়ক এপেক্সিয়ান ডাক্তার এএফএম আমিনুল ইসলাম,  এপেক্স কেয়ার হসপিটাল চেয়ারম্যান এপেক্সিয়ান প্রফেসর মিজানুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে ডাক্তার ও আগত অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। ফ্রি  মেডিকেল ক্যাম্পে গাইনি, চর্ম, যৌন, শিশু, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগিদের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....