শিরোনাম :
জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে মাদক ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা ও ও বিক্ষোভ মিছিল নোয়াখালীতে ১৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন শেখ হাসিনা ১৭ বছর অনেক চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোন দুর্নীতি বের করতে পারেনি -বরকত উল্যাহ বুলু চৌদ্দগ্রামের দুর্নীতিবাজ সেই পিআইও’ বহাল তবিয়তে

পত্রিকার সম্পাদককে হত্যার চেষ্টা, জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : শনিবার, জুন ২০, ২০২৬
  • 242 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
‘দৈনিক জনতার জমিন’ পত্রিকার প্রকাশ ও সম্পাদক জাবেদ আলম কিরণকে অপহরণ করে হত্যার চেষ্টা, অব্যহত প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। একই সাথে হুমকিদাতাদারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্পাদক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার ও অশালীন ভাষায় গালমন্দ করারও প্রতিবাদ জানিয়েছে তিনি।

শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন, দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশ ও সম্পাদক এবং  সোনাইমুড়ীর নদোনা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্ধা   জাবেদ আলম কিরণ।

তিনি অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। তাদের মধ্যে একজন গত দুই বছর আগে ব্যাক্তিগত সম্পর্কের সূত্র ধরে তার কাছ থেকে টাকা দার নেন। ওই টাকা চাইতে গেলে ওই ব্যাক্তি সংঘবদ্ধ চক্রটির সাথে একত্রিত হয়ে ২০২৫ সালের প্রথম দিকে ঢাকা থেকে আমাকে অপহরণ করে নিয়ে দুইদিন আটকে রাখে। পরবর্তীতে আমার গাড়ি চালককের সাথে আঁতাত করে আমার অজান্তে গাড়িতে জিপিএস টেকার লাগিয়ে ঢাকা, সোনাইমুড়ীসহ একাধিক স্থানে আমার ওপর হামলা চালায়। সাম্প্রতিক সময় তারা আমি, আমার মা’সহ পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালমন্দ করে আসছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, এসব বিষয় গত ডিসেম্বর সোনাইমুড়ী থানায় ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত একাধিক ব্যাক্তির নাম উল্লেখ করে একটি জিডি করি। কিন্তু দীর্ঘ ৬মাস পার হলেও আজ পর্যন্ত আমি সোনাইমুড়ী থানায় দায়ের করা জিডির কোনো প্রতিকার পাননি। তাই ওই চক্রটি যে কোন মুহুর্তে তার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশংকা করছেন তিনি।

এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন’সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....