শিরোনাম :
মিছিলের প্রস্তুতিকালে ব্যানার-স্ট্যাম্পসহ ছাত্রলীগের কর্মী গ্রেফতার নোয়াখালীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু নোয়াখালীর পশ্চিমাঞ্চলের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সালাম বাহিনীর প্রধান সালাম গ্রেফতারে এলাকায় স্বস্তি দুই বিয়ে করেও টিকেনি সংসার, হতাশায় নিজের জীবণ শেষ করলেন বৃদ্ধ নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাং এর হামলা, ভাংচুর লুটপাট, আহত ৪ নোয়াখালীতে তরণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নোয়াখালী আসছেন আজ পত্রিকার সম্পাদককে হত্যার চেষ্টা, জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মিছিলের প্রস্তুতিকালে ব্যানার-স্ট্যাম্পসহ ছাত্রলীগের কর্মী গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, জুলাই ৪, ২০২৬
  • 35 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ব্যানার ও কাঠের স্ট্যাম্পসহ এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তি ফারভেজ শান্ত। তিনি চৌমুহনী এলাকার ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ জুলাই) সকালে চৌমুহনীর পূর্ব বাজারের হাসেম মিয়ার পোল এলাকায় ছাত্রলীগের কয়েকজন কর্মী মিছিলের প্রস্তুতির জন্য জড়ো হন। খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ফারভেজ শান্তকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যানার, কাঠের স্ট্যাম্প এবং মিছিলে ব্যবহারের জন্য রাখা কয়েকটি লাঠি উদ্ধার করা হয়।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালাই। পুলিশ দেখে অন্যরা পালিয়ে যায়। তবে একজনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে মিছিলের ব্যানার, কাঠের স্ট্যাম্প ও লাঠি উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....