শিরোনাম :
নোয়াখালীতে দুর্ধর্ষ চুরি, স্বর্নালংকার ও মালামাল লুট অপপ্রচার ও হুমকির প্রতিবাদে চাটখিলে সাংবাদিকদের মানববন্ধন ছোট ভাইকে নামাজরত কুপিয়ে হত্যা করে আত্মগোপন, নোয়াখালীর তাবলীগ জামাত থেকে বড় ভাই গ্রেফতার  নোয়াখালীতে ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও পরিবারের নিরাপত্তা চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন নকশা বহির্ভুত সড়ক নির্মানের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন সড়ক অবরোধ বিক্ষোভ চৌমুহনীতে “টাটকা লাইভ বেকারি”র শুভ উদ্বোধন   চট্টগ্রামে বন্যার্তদের পাশে চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন নোয়াখালী জেলা প্রশাসকের সাথে রেমিট্যান্স ফাইটার্স অব বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত নেতৃবৃন্দের মতবিনিময় পেঁয়াজ নিয়ে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

নোয়াখালীতে দুর্ধর্ষ চুরি, স্বর্নালংকার ও মালামাল লুট

  • আপডেট সময় : শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
  • 83 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই)বিকাল পর্যন্ত বেগমগঞ্জ মডেল থানা পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধার বা জড়িত কাউকে আটক করতে পারেনি। এর আগে বুধবার গভীর রাতে উপজেলার একলাশপুর রশিদ কোম্পানীর বাড়ীতে এ ঘটনা ঘটে। এ সময় চোরের দল প্রায় ৬ ভরি স্বর্নালঙ্কারসহ নগদ ৬২ হাজার টাকা লুটে নিয়ে যায় ।
রশিদ কোম্পানীর ছোট ছেলে লিটন রশিদ জানায়, তার পরিবার ঢাকায় থাকে। তিনিও ঘরে তালা লাগিয়ে কয়েক দিন আগ থেকে ঢাকায় ছিলেন। বৃহস্প্রতিবার সকাল আনুমানিক ১১ টায় বাড়ী এসে ঘরের দরজায় দেয়া তালা খুলতে গিয়ে দেখেন ভিতর থেকে দরজা আটকানো। দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখলেন- ঘরের আলমীরা,ওয়াড ড্রপ ভাঙ্গা এবং কাপড়পত্রাদি সহ বিভিন্ন জিনিসপত্র এদিক সেদিক ছিটানো।আলমারীতে রাখা স্বর্নালঙ্কার এবং ওয়াডড্রপে রাখা টাকা গুলি নেই।প্রয়োজনী কাগজপত্র গুলিও ছিড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি বিষয়টি বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)শামছুজ্জামানকে ফোনে জানালে- বিকালে এসআই কামাল এসে বিষয়টি সরজমিন তদন্ত করেছেন।
 বেগমগঞ্জ মডেল থানার ওসি শামছুজ্জামান জানান, চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....