শিরোনাম :
চৌমুহনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মৎসজীবি দলের মিছিল ও লিফলেট বিতরণ নোয়াখালীতে ডা: মোস্তফা -হাজেরা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ প্রদান    বেগমগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মত বিনিময় আজ বিকালে হাতিয়ার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিবেন তারেক রহমান লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর কলেজছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, একজন আটক বেগমগঞ্জে মসজিদের খতিবকে রাজকীয় সম্মাননা বেগম খালেদা জিয়া আমাদের কাছে একটি আদর্শ।-বরকত উল্যাহ বুলু ২৩ বছর পর নোয়াখালীতে আসছেন তারেক রহমান নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা

‘কেমনে খামু শোল মাছ, আল্লাহ গো আমারেও লইয়া যাও’

  • আপডেট সময় : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২০
  • 915 পাঠক

ছবি: সংগৃহীত

‘আমারে কইলো মা নামাজ পইড়া বাসায় আইতাছি। বাসায় যাইয়া ভাত খামু। কি রানসো (রান্না করছো) তুমি। কইলাম শোল মাছ রানছি (রান্না করছি) বাবা। দুপুরেও তো খাও নাই তাড়াতাড়ি আইসো।’

‘এখন কেমনে খামু শোল, আল্লাহ গো আমারেও লউয়া যাও।’ এভাবেই ছেলেহারা এক মা প্রলাপ করে কান্নাকাটি করছিল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের খানপুর তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় এসি বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার ছেলে রিফাত (১৮)।

নিহতের এক স্বজন হাসেম আলী জানায়, স্কুলে পড়ুয়া রিফাত অন্য উঠতি বসয়ী ছেলেদের মতো ছিল না। খুবই শান্ত স্বভাবের এই ছেলেটি ছিল পাঁচ ওয়াক্ত নামাজি।

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরমধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....