নোয়াখালীতে মাদক ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা ও ও বিক্ষোভ মিছিল
আপডেট সময় :
শনিবার, আগস্ট ১, ২০২৬
50 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোখালীর বেগমগঞ্জে মাদক ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩১ জুন) সন্ধায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রাজাপুর যুবঐক্য পরিষদ রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই সভার আয়োজন করে। সংগঠনের উপদেষ্টা গোলাম রব্বানির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান। এ সময় ১নং ওয়ার্ডের মেম্বার ইমাম হোসেন মাসুদ, ইউনিয়ন বিএনপির সভাপ িত মোখলেছুর রহমান ছুট্টি. , সম্পাদক হাফেজ সরকার, দূর্গপুর ইউনিয়ন জামায়াত সভাপতি ইকবাল হোসেন মোক্তার, কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের সদস্য সচিব আবুল হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা, সামাজিক অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরো সচেতন হওয়ার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরে স্থানীয় বাজারে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়।