শিরোনাম :
জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে মাদক ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা ও ও বিক্ষোভ মিছিল নোয়াখালীতে ১৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন শেখ হাসিনা ১৭ বছর অনেক চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোন দুর্নীতি বের করতে পারেনি -বরকত উল্যাহ বুলু চৌদ্দগ্রামের দুর্নীতিবাজ সেই পিআইও’ বহাল তবিয়তে

দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
  • 52 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
ফেনীর দাগনভূঞায় জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, মারধর, ও শ্লীলতাহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সোমবার (৩ আগষ্ট) সকালে দাগনভুঞা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিচার দাবি করেছেন নুর পেয়ারা শিল্পী নামের এক ভুক্তভোগী নারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে নুর পেয়ারা শিল্পী জানান, তার জেঠাতো ভাইদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে তারা দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। গত ৩০ জুলাই সকালে আনুমানিক ১১টার দিকে তাদের বসতবাড়িতে প্রবেশ করে গাছপালা কাটার চেষ্টা চালায়। এতে বাঁধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
হামলাকারীরা তাকে এবং তার ভাগনী সানজিদা ইয়াসমিনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তারা নুর পেয়ারা শিল্পীর পরনের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। একই সময় তার ভাগনী সানজিদা ইয়াসমিনের একটি চোখে মারাত্মক আঘাত করা হয়। পরে ভুক্তভোগীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা বাড়িঘর থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় জখমপ্রাপ্তদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

নুর পেয়ারা শিল্পী আরও জানান, এ ঘটনার পর থেকে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি তার বাবাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এ সময় তিনি থানা প্রশাসনের কাছে অভিযোগ দিলেও তা না নেয়ার অভিযোগ করেন। পরে এ বিষয়ে ৪ দফা দাবি জানান তিনি। দাবি গুলো হলো- ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা,সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া,পরিবারটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....