শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় : শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
  • 242 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:

নোয়াখালীর চৌমুহনীতে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতাসহ দুই জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হকার্স মার্কেটের ব্যবসায়ী ও এলাকাবাসী।  শুক্রবার বিকালে চৌমুহনী রেলওয়ে গেইট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হকার্স মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হকার্স মার্কেট ব্যবসায়ী নেতারা।  এ সময় জানানো হয়।  নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিেটেডের সভাপতি ও বাঁধন পরিবহনের চেয়ারম্যান হাজী আবুল কাশেম ও ঢাকার সিনিয়র সাংবাদিক মোশারফ হোসেনের ছোট ভাই ব্যবসায়ী ইয়াছিন সেন্টুসহ অফিস থেকে বের হয়ে বাসায় যাওয়ার সময় ওবায়দুলের চা দোকানের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। আবুল কাশেমের হাতে গুলির আঁচড় লেগে সেন্টুর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  এলাকাবাসী ও ব্যবসায়ীরা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আনম ইমরান খান বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....