শিরোনাম :
নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার   নোয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, নোয়াখালীতে স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন রোটারী ক্লাব অফ বেগমগঞ্জের অভিষেক অনুষ্ঠিত বেগমগঞ্জে  অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষা পেলো ৪৮ জেলের জীবণ নোয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্ত  গ্যাস সংকটের অজুহাত: নোয়াখালীর বিভিন্ন রুটে সিএনজি অটোরিক্সা ভাড়ায় নৈরাজ্য, জিম্মি যাত্রীরা

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, আগস্ট ১৭, ২০২৬
  • 65 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের ছেলে। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,  রবিবার সকালে সম্রাট বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশে  মসজিদের পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে রয়েছি। স্থানীয়দের তথ্যের ভিতিতে মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ দেখা যায়নি। তবে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....