
জাহাঙ্গীর হোসেন, ফেনী: মানুষের কল্যাণে ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মহতী উদ্যোগে ৪ নং রামনগর ইউনিয়নে অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে টিন ও টিউবওয়েল প্রদান এবং রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, বিকাল ৪টায় দাগনভূঞার তুলতলী বাজারে এই মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং রামনগর ইউনিয়নের বাস্তবায়নে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নায়ন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরেরসাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক।
৪ নং রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মোহাম্মদ আহছান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, সাবেক উপজেলা প্যানেল মেয়র নজির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম মিয়াজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় যেসব সহায়তা প্রদান করা হয়:
টিউবওয়েল: ১২টি পরিবার
ঢেউটিন: ১৩ বান পরিবার
স্যানিটারি সামগ্রী: ০৪টি পরিবার
শিক্ষা সহায়তা: ১০টি
বিবাহ সহায়তা: ০২টি
অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এবং জনকল্যাণে নেওয়া এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক মনোভাব প্রকাশ করেন।