শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

প্রাথমিকে নোয়াখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মামুন

  • আপডেট সময় : বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২
  • 1390 পাঠক

প্রতিনিধি:
প্রাথমিকে নোয়াখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(পুরুষ) নির্বাচিত হয়েছেন সোনাইমুড়ি উপজেলার ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লা আল মামুন।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিকে জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(পুরুষ) প্রার্থীদের তথ্যা যাচাই বাচাই শেষে মামুনকে শ্রেষ্ঠ ঘোষনা করা হয়।
আবদুল্লা আল মামুন সোনাইমুড়ি উপজেলার পূর্বচাঁদপুর গ্রামের আবদুজ্জাহের ও রৌশন আক্তার দম্পতির ছেলে। তারা চারবোন ও দুই ভাই। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি একপুত্র সন্তানের জনক।
জেলা প্রশাসন ও শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষায় শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ, শিক্ষার মনোরম পরিবেশ সৃষ্টিসহ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আবদুল্লা আল মামুনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(পুরুষ) পদে মনোনীত করা হয়।
আগামীতে তিনি বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবেন।
এক প্রতিক্রিয়ায় আবদুল্লা আল মামুন জানান, এই ম্মীকৃত আমার কাজে আরো অনুপ্রেরনা যোগাবে। আমাকে সহযোগীতা করার জন্য আমার স্কুলের সকল সহকর্মী, জেলা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগীতা না পেলে হয়তো আমার এতো বড় অর্জন সম্ভব হতোনা। সকলের সহযোগীতা নিয়ে আরো এগিয়ে যেতে চাই। আগামীর জন্য সবার কাছে দোয়া চাই।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....