শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

 নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

  • আপডেট সময় : বুধবার, নভেম্বর ২৩, ২০২২
  • 1278 পাঠক

প্রতিনিধি:
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মানবসম্পদ, ব্যবস্থাপনা ও অর্থ) উম্মে সালমা তানজিয়া নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেছেন। এ সময় তিনি অফিসের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন ও বিভিন্ন কক্ষ ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
এরপর তিনি পাসপোর্ট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং সেবা নিতে আসা পাসপোর্ট প্রত্যাশীদের সাথে কথা বলেন।
এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন, নোয়াখালী পাসপোর্ট অফিসের সহকারী উপ-পরিচালক মহের উদ্দিন সেখসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালমা তানজিয়া বলেন, বাংলাদেশি পাসপোর্ট প্রবর্তন, আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভরকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারও কোনো অবদান নেই। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু যেমন পাসপোর্ট বিভাগ নিয়ে ভেবেছেন এখন ভাবছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, এমআরপি থেকে ই-পাসপোর্ট করতে পুলিশি তদন্ত লাগবে না। ই-পাসপোর্ট নবায়ন পাসপোর্ট অফিসে না গিয়ে ঘরে বসে অনলাইনেই করা যাবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....