শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

বেগমগঞ্জ দূর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা স্বর্নালংকার লুট

  • আপডেট সময় : শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২
  • 1060 পাঠক

জাতীয় নিশান রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফপুর গ্রামে শুক্রবার মধ্যরাতে বাড়ির সবাইকে অচেতন করে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত করেছে ডাকাতদল। এ সময় আলমারি ভেঙ্গে নগদ ২৬ লক্ষ ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ন নিয়ে গেছে। বর্তমানে আহত বৃদ্ধ মফিজ মিয়াকে (৭০) অচেতন অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
বাড়ির লোকজন জানায়, মধ্যরাতে শরীফপুর ইউনিয়নের মোহাম্মদ উল্ল্যাহ মিয়ার বাড়িতে ৬/৭ জনের একদল ডাকাত কৌশলে ঘরে ঢুকে বিশেষ ধরনের কেমিক্যাল স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে।এ সময় মফিজ উল্লা ঘটনা আঁচ করতে পারে এবং ডাকাতি কাজে বাধা দিলে ডাকাতদল দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে তাকে আঘাত করে। বর্তমানে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি জমি ক্রয় করার জন্য এই টাকা ব্যাংক থেকে তুলে এনে আলমিরাতে রেখেছিল।
এ ব্যাপারে জানতে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচাজ মীর জাহিদুল হক রনির মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি।
পরে অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজিব জানান, বিষয়টি আমরা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....