শিরোনাম :
নোয়াখালীতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় আমির হোসেনকে ঘর করে দিলেন প্রবাসী নোয়াখালীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন নোয়াখালীতে মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল বেগমগঞ্জে অপহৃত স্কুলছাত্রী তিন দিনেও উদ্ধার হয়নি, পরিবারে উৎকন্ঠা নোয়াখালীতে পৃথক অভিযানে অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জ প্রবাস ফেরত বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা কৃষি জমি রক্ষায় বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

বেগমগঞ্জে ইফতার ও ভাতের সাথে নেশা খাইয়ে সর্বস্ব লুট

  • আপডেট সময় : সোমবার, এপ্রিল ৩, ২০২৩
  • 955 পাঠক

প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ইফতার ও ভাতের সাথে নেশা খাইয়ে অজ্ঞান করে এক পরিবারের সর্বস্ব লুটে করে নিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেলু চেরাং বাড়ির আবদুল সাত্তারের ঘরে ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সন্ধায় আবদুল সাত্তারের পরিবারের সবাই ইফতার ও রাতের খাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে একদল দূর্বৃত্ত ঘরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে নগদ ৫৩ হাজার টাকা ও সাড়ে সাত ভরি স্বর্নালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার সকালে প্রতিবেশীরা পরিবারের ৬ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করে ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
ক্ষতিগ্রস্ত আবদুল সাত্তার জানান, আমরা হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার সন্ধায় বাড়িতে এসেছি। আমাদের সব কিছু নিয়ে গেছে দূর্বৃত্তরা। থানায় লিখিত ভাবে জানানো হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহিদুল হক রনির সরকারী মোবাইলে কল করলে তিনি রিসিভ করেননি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....