শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

হরতালের সমর্থনে নোয়াখালীতে বিএনপির পিকেটিং ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

  • আপডেট সময় : শনিবার, জানুয়ারি ৬, ২০২৪
  • 749 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদকঃ বিএনপির ডাকা হরতালের সমর্থনে নোয়াখালীর বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ককটেল বিস্ফোরণ,সড়কে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর পৌর বাজার সংলগ্ন প্রধান সড়কে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটে।বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে ১০টার দিকে হঠাৎ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে পৌরবাজার বকশি মিজির পুল এলাকায় প্রধান সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় পিকেটাররা। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, সকালে নির্বাচন নিয়ে ফোর্সদের ব্রিফিং চলছিল। এ সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়।

 

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....