শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নোয়াখালীতে ১০ ক্লিনিকে সিলগালা

  • আপডেট সময় : শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪
  • 697 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক ঃ
নোয়াখালীর সদর উপজেলায় ১০টি ক্লিনিক সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা। অভিযানে একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সর্তক করা হয়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ওই ক্লিনিকগুলো সিলগালা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাঈমা নুসরাত জাবিন।এ  সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন্ধ করা প্রতিষ্ঠান গুলো হচ্ছে দ্য ডেন্টাল পয়েন্ট, মা ডেন্টাল কেয়ার, জামাল দন্ত চিকিৎসালয়, মডার্ন ডেন্টাল কেয়ার, নোয়াখালী ডেন্টাল কেয়ার, নাজস্কুল ডেন্টাল কেয়ার, নিপেন ডেন্টাল কেয়ার, আশা ডেন্টাল কেয়ার, মেঘ ডেন্টাল কেয়ার, জাহানারা ডেন্টাল এন্ড অর্থোডেন্টিক সেন্টার।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মন্ত্রণালয়ে নির্দেশনা অনুযায়ি সকাল থেকে জেলা শহর মাইজদী ও কয়েকটি ইউনিয়নে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানকালে নিবন্ধন, বৈধ কোনো কাগজপত্র, চিকিৎসক ও টেকনোলজিস্ট না থাকায় ৮টি ডেন্টাল ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার  সিলগালা করে দেওয়া হয়।
নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযানে নানা অনিয়ম পাওয়ায়  ৮টি ডেন্টাল ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....