শিরোনাম :
নোয়াখালীতে মুক্তিযোদ্ধাকে  রাষ্ট্রীয়  মর্যাদায় দাপন সোনাইমুড়ীতে কাতার প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ চুরি, মালালাম লুট বেগমগঞ্জের নবাগত ইউএনও এবং ওসির সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় গোল্ড মেডেল দিয়ে বেগমগঞ্জাবাসী বিদায় জানালো নন্দিত ইউএনও আরিফুর রহমানকে নোয়াখালীতে দুই খুন, পৃথক ঘটনায় আরো ৩ জনের মৃত্যু  বেগমগঞ্জে  প্রাণী সম্পদ প্রদর্শীর উদ্বোধন নোয়াখালীতে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিবসহ গুনীজনদের সংবর্ধনা নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর নানা অপকর্মের হোতা ডা: শর্মিষ্ঠা দে অবশেষে বেগমগঞ্জ থেকে বদলী  চৌমুহনীতে অগ্মিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি

বেগমগঞ্জে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
  • 1253 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রাতে উপজেলার আলাইয়ারাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আমানউল্যাহপুর গ্রামের আহন বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, আলাইয়ারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি আহন বাড়ির ডাক্তার নুর হোসাইন মিয়ার বসত ঘরের পাশে রান্না ঘরে গভীর রাতে  অজ্ঞাত দৃর্বৃত্তরা আগুল ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে চড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয়রা এগিয়ে আসে এবং বাড়ির লোকজনসহ সকলের সহযোগীয়তায় প্রায় ২ ঘন্টা পর আগুন নিভাতে সক্ষম হয় তারা। ততক্ষনে আগুনে পুরো রান্না পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ করেছেন ডাক্তার নুর হোসাইন।
এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ডাক্তার নুর হোসাইনের ছেলে মাহবুবুর রহমান অজ্ঞাত দৃর্বৃত্তদের আসামী করে অভিযোগ দায়ের করেছেন।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জামায়াত নেতা ডাক্তার নুর হোসাইন ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের বিচার দাবী করেছেন। একটি মহল এলাকার পরিবেশকে অস্থিতিশীল করতে এমন ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রাও অভিযোগ করেছে। এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবী করেছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....