শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

বেগমগঞ্জে অপহৃত স্কুলছাত্রী তিন দিনেও উদ্ধার হয়নি, পরিবারে উৎকন্ঠা

  • আপডেট সময় : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
  • 257 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের দক্ষিণ অভিরাম গ্রামের এক স্কুলছাত্রীকে জোর পূর্বক আপহনের তিন দিন পরও উদ্ধার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী।
অপহৃত স্কুলছাত্রী স্থানীয় একটি স্কুলের ছাত্রী ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী । এ ঘটনায় ভুক্তভোগীর পিতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই স্কুল ছাত্রীর প্রতিবেশী মো: রফিকের পুত্র রাব্বি পূর্ব থেকেই তাকে স্কুলে ও কোচিং সেন্টারে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো। এ নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় তখন বিষয়টি আপাতভাবে মীমাংসা হয়ে যায় এবং রাব্বি আর স্কুলছাত্রীকে উক্তক্ত করবেনা বলে অঙ্গিকার করে।
কিন্তু গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে স্কুলছাত্রী চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত রাব্বি ও তার সাঙ্গপাঙ্গরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি, যা নিয়ে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
ভুক্তভোগীর পিতা জানান, আমার মেয়েকে জোর করে নিয়ে যাওয়ার পর থেকে আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না। আগেও বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা তা মানেনি। এখন আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমি আমার মেয়েকে ফেরত চাই। তারা আমার মেয়েকে জিম্মি করে রেখেছে। আমি এর বিচার চাই।
বেগমগঞ্জ মডেল থানার ওসি শামছুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....