শিরোনাম :
জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: -প্রতিমন্ত্রী ইশরাক নোয়াখালীতে ফের কিশোর গ্যাং এর হামলা, ভাঙচুর মহিলা সহ আহত ১০ , নিখোঁজ ১  নোয়াখালীতে পৃথক ঘটনায় কিশোর গ্যাং এর হামলায় ২ খুন, আতঙ্ক নোয়াখালীতে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহতের ঘটনায় এখনো মামলা হয়নি খানা-খন্দে দুর্ভোগ, নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুয়েল বেগমগঞ্জে প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের চেষ্টা, হুমকি, আতঙ্কে প্রবাসী পরিবার সোনাইমুড়ীতে ২ বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার,  সৎ ছেলেসহ গ্রেপ্তার ৩ 

আমাদের দেশে এখন সু-সময় যাচ্ছে-ডিসি নোয়াখালী

  • আপডেট সময় : মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
  • 785 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: আমাদের দেশে এখন সু-সময় যাচ্ছে। এই সময়ে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে দেশকে গড়তে হবে, দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভূলে দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। তিনি গতকাল মঙ্গলবার বিকালে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত তারুন্যের উৎসব ২০২৫ এর তারুন্যের ভায়নায় নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান, জেলা জামায়াতের সাধারণ সম্পাাদক মাওলানা বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মো: মহসিন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, ছাত্র প্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জেলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ২৪ জন অসহায়কে চেক, উপজেলা সমাজসেবা অফিস থেকে ৮ প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....