
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে সরকারি মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির অভিযোগ এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার(১১ জানুয়ারী) রাতে বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের নেতৃত্বে উপজেলার বাংলা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর বাজার সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি করার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় আব্দুল্লাহ আল মাসুদ (৩৫), পিতা- আব্দুল করিমকে ২০ টাকা অর্থদন্ড দেয়া হয়। বেগমগঞ্জ মডেল থানার এস আই কামাল হোসেনসহ পুলিশের একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহযোগিতা করেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।