শিরোনাম :
কুতুবুুপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচীর উদ্বোধন জাতীয় পতাকা উত্তোলন না করা হয়নি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সর্বত্র ক্ষোভ নোয়াখালীতে ছাত্র অধিকার নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গণমাধ্যমকর্মীদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময় মন্ত্রী না পাওয়ায় হতাশ নোয়াখালীবাসী ফেনীতে ধানের শীষে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক নোয়াখালীতে ধানের শীষে ভোট দেওয়ায়, স্ত্রী তিন সন্তানের জননীকে তালাক প্রতিক্ষায় নোয়াখালীবাসী, মন্ত্রী হতে পারেন নোয়াখালীর চার বর্ষীয়ান রাজনীতিবিদ। নোয়াখালীতে ৩৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচীর উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
  • 54 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন দিঘিরযান থেকে বজরা হাইওয়ে রাস্তা পর্যন্ত শেখ শবির খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নাটেশ্বর ইউনিয়নের দিঘিরজান বাজারে এই খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু। এ সময় বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গণি চৌধুরী মান্না, সদস্য আহসান উল্লাহ, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রুস্তম আলী, বজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমানসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই খাল খনন হলে এই অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বর্ষা মৌসুমে স্থানীয়রা জলাবদ্ধতা ও বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....