সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 214 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে  উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নাদিয়া ৯নং দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মিন হাজী বাড়ির সৌদি প্রবাসী নাহিদ হাছানের মেয়ে।   এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয় নাদিয়া। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা সোনাইমুড়ী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....