শিরোনাম :
নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বেগমগঞ্জে ছায়দুল হক-রুহুল আমিন (কাতু মিয়া) স্মৃতি নাইট শট পিজ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ বেগমগঞ্জে প্রবাসী যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, খোলা আকাশের নিচে পরিবার সোনাইমুড়ীর ইউএনও এবং এসিল্যান্ড এর অপসারণ চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: -প্রতিমন্ত্রী ইশরাক নোয়াখালীতে ফের কিশোর গ্যাং এর হামলা, ভাঙচুর মহিলা সহ আহত ১০ , নিখোঁজ ১  নোয়াখালীতে পৃথক ঘটনায় কিশোর গ্যাং এর হামলায় ২ খুন, আতঙ্ক নোয়াখালীতে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহতের ঘটনায় এখনো মামলা হয়নি

সোনাইমুড়ীর ইউএনও এবং এসিল্যান্ড এর অপসারণ চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : রবিবার, জুন ৭, ২০২৬
  • 42 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাসরিন আক্তার ও সহকারী কমিশনার(ভূমি) জসিম উদ্দিনের  অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদের রহমান।  উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমি প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় মাসুদের রহমান জানান, গত ৩ জুন দুপুরে সোনাইমুড়ীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় প্রতিমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা ও স্মারক দিতে দেননি ইউএনও নাসরিন আক্তার ও এসিল্যান্ড জসিম উদ্দিন  । ইউএনও নাসরিন আক্তার  ও এসিল্যান্ড জসিম উদ্দিনকে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর উল্লেখ করাসহ তাঁদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে  আগামী ১ সপ্তাহের মধ্যে তাঁদেরকে সোনাইমুড়ী থেকে প্রত্যাহারের তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ বিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাসরিন আক্তার  ও সহকারী কমিশনার(ভূমি) জসিম উদ্দিনকে একাধিকবার কল করলেও তাঁরা রিসিভ করেননি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....