শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

ছোট ভাইকে নামাজরত কুপিয়ে হত্যা করে আত্মগোপন, নোয়াখালীর তাবলীগ জামাত থেকে বড় ভাই গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • 222 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক: বরিশালের মেহেন্দীগঞ্জের কাজীরহাটে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছোট ভাই নজরুল সরদারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি বড় ভাই হারুন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় এক মাস পলাতক থাকার পর গত ২১ জুলাই রাতে নোয়াখালী জেলার একটি মসজিদে তাবলিগ জামাতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
হারুন সরদার (৫৫) মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের আন্ধারমানিক (ঘোলেরহাট) গ্রামের মৃত কাঞ্চন সরদারের ছেলে। তিনি গত ২১ জুন বেলা দেড়টার দিকে ঘোলেরহাট জামে মসজিদে ঢুকে তার আপন ভাই নজরুল সরদারকে (৪২) কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় নিহতের স্ত্রী নাজমিন নাহার বাদী হয়ে হারুন সরদারসহ ৮ জনকে আসামি করে কাজীরহাট থানায় মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে নিজ ছোট ভাই নজরুল ইসলামকে মসজিদে নামাজ পড়া অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বড় ভাই হারুন। ওই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হারুন সরদার এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘাতক হারুন সরদার নোয়াখালী জেলার একটি মসজিদে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত হয়ে আত্মগোপনে রয়েছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে তাবলিগ জামাতের সঙ্গে পুলিশও ছদ্মবেশে যুক্ত হয়। হারুন সরদারের পরিচয় নিশ্চিত হওয়ার পরে পুলিশ গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে এবং বুধবার কাজীরহাট থানায় হাজির করেন।
কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, ছোট ভাইকে হত্যার ঘটনায় বড়ভাই হারুন সরদারকে গ্রেফতার করা হয়েছে। তিনি নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করে তাবলিগ জামাতে যান। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....