শিরোনাম :
অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” এইচএসসির ফল প্রকাশ: “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” নোয়াখালীতে দ্বিতীয় সোনাইমুড়ীতে সাংবাদিকদের সাথে এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেনের মতবিনিময়  বেগমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান, গ্রেফতার ১   নোয়াখালীতে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ ২ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

জাতীয় নিশান প্রতিবেদক:
ফেনীর দাগনভূঞায় জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, মারধর, ও শ্লীলতাহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সোমবার (৩ আগষ্ট) সকালে দাগনভুঞা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিচার দাবি করেছেন নুর পেয়ারা শিল্পী নামের এক ভুক্তভোগী নারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে নুর পেয়ারা শিল্পী জানান, তার জেঠাতো ভাইদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে তারা দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। গত ৩০ জুলাই সকালে আনুমানিক ১১টার দিকে তাদের বসতবাড়িতে প্রবেশ করে গাছপালা কাটার চেষ্টা চালায়। এতে বাঁধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
হামলাকারীরা তাকে এবং তার ভাগনী সানজিদা ইয়াসমিনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তারা নুর পেয়ারা শিল্পীর পরনের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। একই সময় তার ভাগনী সানজিদা ইয়াসমিনের একটি চোখে মারাত্মক আঘাত করা হয়। পরে ভুক্তভোগীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা বাড়িঘর থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় জখমপ্রাপ্তদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

নুর পেয়ারা শিল্পী আরও জানান, এ ঘটনার পর থেকে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি তার বাবাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এ সময় তিনি থানা প্রশাসনের কাছে অভিযোগ দিলেও তা না নেয়ার অভিযোগ করেন। পরে এ বিষয়ে ৪ দফা দাবি জানান তিনি। দাবি গুলো হলো- ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা,সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া,পরিবারটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....