শিরোনাম :
জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে মাদক ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা ও ও বিক্ষোভ মিছিল নোয়াখালীতে ১৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন শেখ হাসিনা ১৭ বছর অনেক চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোন দুর্নীতি বের করতে পারেনি -বরকত উল্যাহ বুলু চৌদ্দগ্রামের দুর্নীতিবাজ সেই পিআইও’ বহাল তবিয়তে

জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল

  • আপডেট সময় : মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
  • 12 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
অবশেষে ডিক্লারেশন ফিরো পেলো বৃহত্তর নোয়াখালীর প্রথম দৈনিক জাতীয় নিশান। মঙ্গলবার প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এক আদেশের মাধ্যমে জেলা প্রশাসকের আদেশ বাতিল করে দৈনিক জাতীয় নিশান পত্রিকার ডিক্লারেশন পূনর্বহাল করেন। এই আদেশের মাধ্যমে জাতীয় নিশান পত্রিকা প্রকাশে আর কোন বাঁধা রইলো না। জাতীয় নিশান কর্তৃপক্ষ জানায়, বৃহত্তর নোয়াখালীর জনপ্রিয়, বহুল প্রচারিত নিয়মিত প্রকাশিত মিডিয়া তালিকাভূক্ত পত্রিকা দৈনিক জাতীয় নিশান। বিগত ২০২৫ সালের অক্টোবরে ডিএফপি থেকে পত্রিকাটির অডিট আসে। এ সময় পত্রিকা কর্তৃপক্ষ অডিট কমিটির কাছে নিয়মিত প্রকাশিত পত্রিকার কপি ও আনুষাঙ্গীক কাগজপত্র প্রদর্শন করে। এর পরও ডিএফপির অডিট কমিটি আরো কিছু কাগজপত্র চেয়ে জাতীয় নিশান কর্তৃপক্ষকে পর পর তিনটি পত্র পেরন করে। জাতীয় নিশান কর্তৃপক্ষ যথাযথ কাগজপত্র জমা দিলেও তা সন্তোষ জনক হয়নি বলে ডিএফপি কর্তৃপক্ষ বিষয়টি দেখার জন্য অডিট আপত্তি জানিয়ে নোয়াখালী জেলা প্রশাসককে চিঠি পাঠায়। জেলা প্রশাসক জাতীয় নিশান কর্তৃপক্ষকে কোন প্রকার সতর্ক না করে বা চিঠি না দিয়ে এক তরফা পত্রিকার ডিক্লারেশন বাতিল করে দেন। জেলা প্রশাসকের এমন সিদ্ধান্তের প্রতিকার চেয়ে জাতীয় নিশান কর্তৃপক্ষ প্রেস কাউন্সিল বরাবর আবেদন করে। সেই আবেদনের পেক্ষিতে উভয় পক্ষের শুনানী শেষে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কে এম আবদুল হাকিম জেলা প্রশাসকের আদেশ বাতিল করে দৈনিক জাতীয় নিশানের ডিক্লারেশন পূনর্বহালের আদেশ দেন। এর মাধ্যমে জাতীয় নিশান ফিরো পেলো নতুন জীবণ। উদিত হলো নতুন স্বপ্ন। এদিকে বিগত কয়েক দিন থেকে নোয়াখালী জেলা প্রশাসকের অফিসের জেএম শাখা থেকে প্রকাশিত এক তালিকায় জাতীয় নিশানকে বাতিল বলে উল্লেখ করা হয়। যা অত্যান্ত দু:খজনক। কারণ জেলা প্রশাসক জাতীয় নিশান পত্রিকার ডিক্লারেশন বাতিলের পর পরেই কর্তৃপক্ষ এই আদেশের বিরোধীতা করে প্রেস কাউন্সিলে আবেদন করেন। অল্প সময়ের মধ্যে ওই আবেদন মীমাংশা হয়ে যায়। এ বিষয়টিকে কেন্দ্র করে একটি মহল জাতীয় নিশানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে জাতীয় নিশানের বিরুদ্ধে অপপ্রচার চালায়। যা অত্যান্ত নিন্দনীয়। জাতীয় নিশান ঠিক স্বগৌরবে মাথা উচু করে দাঁড়াবে এবং এ অঞ্চলের অসহায় নিপিড়িত মানুষের মুখপাত্র হিসেবে কাজ করবে।
এক প্রতিক্রিয়ায় দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমন জানান, বিগত দিনেও জাতীয় নিশানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিলো। এখনো তা বন্ধ হয়নি। আমরা সঠিক পথেই আছি। বৃহত্তর নোয়াখালী গণমানুষের পত্রিকা জাতীয় নিশান। এই পত্রিকাটি মিডিয়া তালিকাভূক্ত। তাই সমস্যা থাকতেই পরে। যুগ যুগ ধরে জাতীয় নিশান স্রোতের বিপরীতে অবস্থান করে এখনো টিকে আছে। আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....