শিরোনাম :
নোয়াখালীতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় আমির হোসেনকে ঘর করে দিলেন প্রবাসী নোয়াখালীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন নোয়াখালীতে মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল বেগমগঞ্জে অপহৃত স্কুলছাত্রী তিন দিনেও উদ্ধার হয়নি, পরিবারে উৎকন্ঠা নোয়াখালীতে পৃথক অভিযানে অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জ প্রবাস ফেরত বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা কৃষি জমি রক্ষায় বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা ডাঃ এবিএম জাফর উল্যাহর সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • আপডেট সময় : রবিবার, এপ্রিল ৯, ২০২৩
  • 1280 পাঠক

প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডাঃ এবিএম জাফর উল্যাহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার বিকেলে বেগমগঞ্জের আলীপুরে তার নিজ বাস ভবনে এ মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় ডাঃ এবিএম জাফর উল্যাহ লিখিত বক্তব্যে বলেন, বর্তমান সংসদ সদস্যর কাধে ভর করে সুবিধাভোগী অনুপ্রবেশকারীরা দলের প্রবেশ করে বেগমগঞ্জে টেন্ডারবাজী থেকে শুরু করে গৃহবধুকে নির্যাতনও ভিডিও ধারন এবং বিভিন্ন বাহিনী গঠন করে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড ও ছাত্রলীগ নেতা রাকিবসজ বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকান্ড করেছে এবং প্রকৃত ও ত্যাগী আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ পদবী ও সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আগামীতে মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে একটি সুন্দর ও শোষনমুক্ত সংসদীয় আসন গড়ে তোলার লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন চাইবেন। এ জন্য সকেলর সহযোগিতা চেয়েছেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তুরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং আগামীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে দোয়া ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহনে ইফতার অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....